× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু

কেমন আছে বজরঙ্গি ভাইজানের ‘মুন্নী’

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ জুন, ২০১৯

বলিউড ভাইজান সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের জুলাইতে। সিনেমাপ্রেমীরা আর কিছু মনে না রাখুক ছোট্ট মুন্নীকে ভুলতে পারেনি। দুরন্ত অভিনয়ের জন্য দর্শকদের মন কেড়ে নিয়েছিল ছোট্ট ‘মুন্নী’। কবির খানের সিনেমায় পাকিস্তানি মুসলিম শিশুকন্যার ভূমিকায় অভিনয় করেছিল সে।

সেই ‘মুন্নী’ এখন বেশ পরিণত। সম্প্রতি সে ১১তম জন্মদিন পালন করেছে। তার জন্মদিন পালনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে। মুন্নীর প্রকৃত নাম হারশালি মালহোত্রা। তার নামে ইনস্টাগ্রাম ও ফেসবুকের ভেরিফায়েড অ্যাকাউন্ট আছে। সেখানে নিয়মিত কাজের আপডেট দেয় এই শিশু অভিনয়শিল্পী।

১১তম জন্মদিনে হারশালি তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফ্যান-ফলোয়ারদের আমন্ত্রণ জানিয়ে জন্মদিনের কেক কাটার ভিডিও শেয়ার করেছে। এছাড়া মাঝেমধ্যে স্কেটিং, নাচের ভিডিও, সুইমিং পুল ও বিজ্ঞাপনচিত্রের ভিডিও শেয়ার করে। ইনস্টাগ্রামে তার আছে ২ লাখ ৩৪ হাজার অনুসারী। আর ফেসবুকে আছে ১৫ লাখ ৫২ হাজারের বেশি লাইকার।

জানা গেছে, হারশালিকে অর্জুন রামপালের সঙ্গে খুব শীঘ্রই ‘নাস্তিক’ সিনেমায় দেখা যাবে। একটি মাত্র সিনেমায় অভিনয় করেই বলিউডের অন্যতম জনপ্রিয় শিশু শিল্পী হারশালি। ‘মুন্নি’র ভূমিকায় অভিনয়ের জন্য সে একাধিক পুরস্কারও অর্জন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..