আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে পরিচিত করে শিল্পটিকে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠা করার আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে তাঁতশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের তাঁত শিল্প বর্তমানে ক্রান্তিকালীন সময় পার করছে। সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ স্লোগানের আলোকে এই শিল্পকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বিশ্বের প্রায় সব দেশেই টেক্সটাইল শিল্পের পরবর্তী ধাপ হিসেবে অন্যান্য শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এখন পর্যন্ত বস্ত্র শিল্পই সবচেয়ে কার্যকর খাত হিসেবে বিবেচিত হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জামদানি সবার ক্রয়ক্ষমতার মধ্যে থাকলে হস্তচালিত তাঁত শিল্প বা তাঁতিকে ধরে রাখা যাবে না এবং এর যথাযথ মূল্যায়নও সম্ভব হবে না। তাই উচ্চমূল্য বজায় রেখেই এই পণ্য ক্রেতাদের সামনে উপস্থাপন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।