× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার , ঝিনাইদহ

ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু

ACP
হালনাগাদ: রবিবার, ৮ মার্চ, ২০২৬
ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু

ঝিনাইদহে জ্বালানি তেল নিয়ে ফিলিং ষ্টেশন মালিকদের সৃষ্ট কৃত্রিম সংকটের মধ্যে মোটরসাইকেলের তেল কিনতে গিয়ে মারামারিতে নিরব আহমেদ (২২)নামে বৈষম্য বিরোধী এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে।

শনিবার রাত পৌণে ৯ টার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং ষ্টেশনে মারামারিতে আহত অবস্থায় নিরবকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। পরে ৯:০৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত নিরব আহমেদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শব্যসাচী পাল সুমন বলেন, মুমূর্ষু অবস্থায় নিরব নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার কাছের পিছনে ও মাথার পিছনে ফোলা যখম ছিল। নিয়ে আসার সময় তার হালকা পালস পাওয়া গিয়েছিল। রাত ৯:০৫ মিনিটে তার স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ছেলে দুজন বন্ধুসহ মোটরসাইকেলে তেল নিতে গেলে পাম্পের সেলসম্যানেরা তাকে তেল দেয়নি। কিন্তু কিছুক্ষণ পরেই সেলসম্যানেরা বোতলে তেল ভরছিল। সেটা দেখে আবারও পাম্পে যেয়ে বোতলে তেল ভরা ও মোটরসাইকেলে তেল না দেওয়ার কারণ জানতে জিজ্ঞাসা করলে সেলসম্যানদের সাথে বাগ-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তাকে বাশের লাঠি দিয়ে মারা শুরু করে। লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নিরব নামের ছেলেটি টার্মিনাল এলাকার তাজ ফিলিং ষ্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গেলে ফিলিং ষ্টেশনের সেলস ম্যানদের সাথে হট্টগোল বাধে। একপর্যায়ে সেলসম্যানেরা তাকে পিটিয়ে আহত করে। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। আমি ফিলিং ষ্টেশনে পরিদর্শন করেছি। তাজ ফিলিং ষ্টেশনের ৩জন সেলসম্যানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পুরো পরিচয় পাওয়া যায়নি।

এর আগে শনিবার দুপুর থেকেই ঝিনাইদহের ৩৩টি ফিলিং ষ্টেশনের মধ্যে প্রায় ২৮টিতে তেল বিক্রি বন্ধ করা হয়। ঝিনাইদহ জেলা শহর ঘেষা মাত্র ২টি ফিলিং ষ্টেশনে সীমিত পরিমাণে তেল বিক্রি চালু ছিল।

নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিৎ করে ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, আন্দোলনের সময় নিরব প্রথম সারিতে সক্রিয় ছিল। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়। বর্তমানে শহরের আদর্শ পাড়ার বকুলতলা এলাকার একটি মেসে থাকতো।


এ ক্যটাগরির আরো খবর..