× Banner
সর্বশেষ
নির্বাচন প্রস্তুতির শেষ ধাপ পর্যবেক্ষণের জন্য ঢাকায় ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান নির্বাচনের প্রস্তুত্তি সম্পন্ন, সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন -ইসি আনোয়ারুল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঝিনাইদহে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্কের অঙ্গীকার জামায়াতের ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধি দলের বৈঠক নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ আজ শুক্রবার(৬ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যশোরে দুস্থদের মাঝে স্বেচ্ছাসেবক দলের ঈদবস্ত্র বিতরণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০১৯

এম এস আর মিরাজ,যশোর: যশোরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল।

গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় যশোরে শহরের লাল দীঘিপাড়স্থ দলীয় কার্যলয় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অর্ধশতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, নুরুন-নবী,সবুর মন্ডল, শরফুদ্দৌলা ছটলু,হাজি আনিচুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, সাংগঠনিক সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি আঞ্জুরুল হক খোকন, সাবেক যুবনেতা হাসিব চৌধুরি,মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা, সহসভাপতি নির্মল বীট, সৈয়দ ইকবল রুজু, মিজানুর রহমান মিলন, বাবর আলী, সাইদ হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম সম্পাদক রেজানুল ইসলাম রিয়েল, রাজু আহমেদ, কামরুজ্জামান, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন, প্রচার সম্পাদক ইমরান হোসেন বনি, পিন্টু হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..