× Banner
সর্বশেষ
পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ

ঝিনাইদহে বিড়ির উপর শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বিড়ির উপর বৈষম্যমূলক অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার দুপুরে শহরের চাকলাপাড়ায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি এমপির বাসভবনের সামনে এ কর্মসূচী পালন করে বিড়ি ভোক্তা পক্ষ। এ সময় ব্যানার, ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিড়ি ভোক্তা পক্ষ বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের সভাপতি বজলু শেখ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সদস্য নওরোজ হোসেন, লোকমান

হোসেনসহ ভোক্তরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা, বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার ও নতুন কর আরোপ বন্ধ করার দাবি জানান। এ দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..