× Banner
সর্বশেষ
শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ঝিনাইদহে শিশু ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের মহেশপুর শিশু ধর্ষন মামলায় তারিকুল ইসলাম (২৮) নামের একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত তারিকুল ইসলাম মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে।

মামলা বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে তারিকুল ইসলাম প্রতিবেশী নার্সারী পড়–য়া এক শিশু কণ্যাকে বাড়ির পাশে বাশ বাগানে নিয়ে ধর্ষন করে।

এ ঘটনায় পরদিন নির্যাতিতার পিতা বাদি হয়ে তারিকুল ইসলামকে আসামী করে মহেশপুর থাকায় একটি মামলা দায়ের করে। ওই বছরের ২২ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগ চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ তারিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদাণ করেন বিচারক।


এ ক্যটাগরির আরো খবর..