× Banner
সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

যে পাঁচ খাবার নারীর তারুণ্য ধরে রাখে

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: প্রজননগত কারণে নারীর শরীরে বাড়তি কিছু সমস্যা প্রায়ই দেখা যায়। তাই অল্পদিনেই বয়সের ছাপ পড়ে আরও অনেক বেশি। এসব এড়িয়ে দীর্ঘদিন সৌন্দর্য ধরে রাখতে চাই প্রয়োজনীয় পুষ্টির সুষম যোগান। কিছু কিছু খাবার রয়েছে যা নারীর তারুণ্য ধরে রাখার জন্য খুবই উপকারী। জেনে নেয়া যাক তেমনি পাঁচ খাবার সম্পর্কে।

শাক-সবজি

বেশি করে শাক-সবজি খাওয়া দেহের জন্য খুবই ভালো। এর মধ্যে বিভিন্ন ধরনের শাক, শিম, ব্রোকলি, লেটুস পাতা, বাঁধাকপি-এসব থাকতে পারে খাদ্য তালিকায়। উচ্চ পরিমাণ আঁশ, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফলিক এসিডের উৎস। রয়েছে গুরুত্বপূর্ণ চার মিনারেল- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও পটাশিয়াম। চেষ্টা করতে হবে প্রতিদিনের খাদ্যতালিকায় যেন এই খাবারগুলো থাকে।

গম

গমে রয়েছে ৯৬ শতাংশ আঁশ, প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন। বিশেষজ্ঞরা বলেন, গমের রুটি, গমের পাস্তার মধ্যে উচ্চমাত্রার পুষ্টি রয়েছে। খাদ্যতালিকায় তাই এই খাবার রাখতে পারেন। নারীর দেহের পুষ্টির চাহিদা পূরণ করতে এ ধরনের খাবার খুবই গুরুত্বপূর্ণ।

বাদাম

বাদামকে খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে। এটি প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং ভিটামিন বি-এর ভালো উৎস, যা হৃদরোগ ও ক্যানসারের সঙ্গে লড়াই করে। এর মধ্যে রয়েছে উচ্চমাত্রার ক্যালরি, তবে এর চর্বি হৃৎপিণ্ডের জন্য ভালো। বিকেলের নাশতা হিসেবেও বাদাম খাওয়া যেতে পারে। তবে বেশি খাবেন না। সপ্তাহে ১৫ থেকে ২০টি কাঠবাদাম, ওয়ালনাট বা চিনাবাদামই যথেষ্ট।

দই

ননিবিহীন দই ভিটামিন, প্রোটিন ও ক্যালসিয়ামের উন্নতমানের উৎস। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া, যা রোগের সঙ্গে লড়াই করে। সপ্তাহে তিন থেকে চার কাপ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তবে নিশ্চিত হয়ে নিন যে দইটি খাচ্ছেন তার মধ্যে কোনো চিনি নেই।

বেরি-জাতীয় ফল

বেরি-জাতীয় ফল যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, জামে আছে উচ্চ পরিমাণে আঁশ আর অ্যান্টি-অক্সিডেন্ট। এই অ্যান্টি-অক্সিডেন্ট কেবলমাত্র বিভিন্ন রোগের ঝুঁকিকেই কমাবে না, স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে। ত্বকের লাবণ্য ধরে রাখতে অ্যান্টি- অক্সিডেন্টের তুলনা হয় না।


এ ক্যটাগরির আরো খবর..