× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ম্যানহোলে পড়ে নিহত শিশু নিরবের লাশ কালকিনিতে দাফন

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ ম্যানহোলে পড়ে নিহত শিশু ইসমাইল হোসেন নিরবের মরদেহ বুধবার বিকেলে তার নিজ গ্রাম মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। তার এ মর্মন্তিক অকাল মৃত্যুতে ওই গ্রামে এখন শোকের মাতম চলছে। এই অসহায় পরিবারের কান্নার রোলে ভারি হয়ে ওঠেছে আকাশ-বাতাশ। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পাড়া-প্রতিবেশি কিন্তু তার স্বজনদের শান্তনা দেওয়ার  ভাষা হারিয়ে ফেলেছে সবাই ।

নিহতের পারিবারিক সুত্রে যানা গেছে, উপজেলার গোপালপুর এলাকার পশ্চিম বনগ্রামের অসহায় রেজাউল ইসলামের একমাত্র শিশু পুত্র ইসমাইল হোসেন নিরব বন্ধুদের সাথে খেলতে গিয়ে রাজধানীর কদমতলীর ওয়াসার স্যুয়ারেজ পাইপে পড়ে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। পড়ে বুড়িগঙ্গা নদীর শ্যামপুর সুইচগেট এলাকার ইকোপার্কের কাছ থেকে মঙ্গলবার রাত ৮.২০ মিনিটের সময় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। তার এ মৃত্যুর খবরে কালকিনি উপজেলার সকল সাধারন মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। রাত ভোর না হতেই নিহত নিরবের বাড়িতে উৎসুক জনতা রীতিমত ভিড় জমায়। নিহত নীরবের পিতা রেজাউল পেশায় একজন ক্ষুধে চাকরীজীবি। সে আর এফ এল কোম্পানির একজন মেকানিক।

এ ব্যাপারে নিহত শিশু নিরবের চাচা ইউপি সদস্য আবদুস ছত্তার হোসেন অশ্রু সজল চোখে বলেন, আমার ভাইজতা নিরবের মৃত্যুটা আসলে দুঃখ জনক ঘটনা। আমরা ওর মৃত্যুটা কিছুইতে মেনে নিতে পারছিনা। আমাদের দাবী নিরবের মত যেন আর একটা শিশুর এভাবে করুন মৃত্যু না হয় সে জন্য সংশ্লিষ্টদের আরো সচেতন হতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..