× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে দেশ -তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছে  ফেমল্যাব বিজ্ঞানকে একটি মজার বিষয়ে পরিণত করেছে। এটা বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানের যোগাযোগ বিষয়ক প্রতিযোগিতা। তরুণ ও অন্যান্য অংশের সাথে যেন বিজ্ঞানী ও প্রকৌশলীরা সম্পৃক্ত হতে পারে এ বিষয়ে উৎসাহ ও উদ্দীপনা প্রদানই এ আয়োজনের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন ।

মন্ত্রী  আজ রাজধানীর একটি হোটেলে ব্রিটিশ কাউন্সিলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা ফেমল্যাব ২০১৯ এর বাংলাদেশ পর্বের চূড়ান্ত  বিজয়ী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী এ.এস. এম. আফরিন বিন নূর আদিব  এর নাম ঘোষণা  উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

এধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে মেধাবী তরুণ তরুণীরা বেরিয়ে আসে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি হয়েছে সেখানে এই তরুণেরা  অনবদ্য ভূমিকা রাখবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। ফেমল্যাবের মতো প্রাইভেট খাতে আমাদের যেসব পার্টনাররা আছেন তাদের এধরনের আয়োজনের মধ্যে দিয়ে আমাদের তরুণেরা দেশ ও বিদেশের সমস্যার সমাধান করবে এবং আইটি ,আইসিটি তে বিশ্বে নেতৃত্ব দেবে।

২০০৭ সাল থেকে ব্রিটিশ কাউন্সিল অফ লিভের অংশীদারিত্বে বিশ্বের বিভিন্ন দেশে এই অপ্রতিযোগিতা আয়োজিত হয়ে আসছে। আর ২০১৮ সালে প্রথমবার আয়োজিত হয় এই প্রতিযোগিতা।

এবারের আয়োজনে ঢাকা-সিলেট ও চট্টগ্রামে অডিশন ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় ৬০০ জন প্রতিযোগী আবেদন করেন। সংক্ষিপ্ত বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় ১৫০ জন, চট্টগ্রামের ৬০ জন এবং সিলেটে ৬০ এরও বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়। আর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় ১৪ জন প্রতিযোগী।


এ ক্যটাগরির আরো খবর..