× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

দু’গ্রুপে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৬ জন আহত

admin
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

হবিগঞ্জে দুগ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত , দুই কেন্দ্রে ভোট বন্ধ

উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। ঘটনার পর শাহপুর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় শাহপুর কেন্দ্রে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ বাধলে পুলিশসহ অন্তত ৬ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

অপরদিকে ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক  জানান, আহত পুলিশ সদস্যকে সিলেটে পাঠানো হয়েছে। এছাড়াও শাহপুর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা না হলেও ওই ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

অপর দিকে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে ১২টার দিকে নৌকা মার্কা প্রার্থীর ৩০ থেকে ৪০ জন সমর্থক লাঠি ও রড নিয়ে ঢুকে দুটি কক্ষ থেকে প্রতিপক্ষের এজেন্টদের বের করে দেন। তারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে তারা তা পারেননি। এরপর বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোহিতোষ সূত্রধর বলেন, এখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আজমিরীগঞ্জের ওসি নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..