রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৮ই ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত ১২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতি ইসলামির প্রার্থী মোঃ মিজানুর রহমান মাষ্টার মনোনয়ন পত্র গ্রহণ করলেও তিনি তা জমা দেননি।
উপজেলা নির্বাচন অফিস সুত্রমতে, উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে উপজেলা সভাপতি সইদুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না, জাতীয় পার্টির আখতারুল ইসলাম ওরফে সালমান শাহ, চাষী এনামুল হক। ভাইস চেয়ারম্যান পদে বাবর আলী মাষ্টার, দিগেন্দ্র নাথ রায়,রুস্তম আলী, সোহেল রানা, তোফাজ্জল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেফালী বেগম, মাহফুজা বেগম পুতুল এবং ফরিদা ইয়াসমিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আঁখি সরকার জানান, উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ১৩ জন মনোনয়ন পত্র গ্রহণ করেছেন তারমধ্যে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এবং চাষী এনামুল হক জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য আগামী ২০ শে ফেব্রুয়ারী দুপুর ২টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯শে মার্চ ।