× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

সালথায় ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin
হালনাগাদ: সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৭জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারী) সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেনের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সতন্ত্র প্রার্থী হিসেবে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, সতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ মাহতাব হাবীব মিল্টন ও জাকের পার্টির মনোনীত প্রার্থী উপজেলা জাকের পার্টির সভাপতি ছরোয়ার হোসেন বাচ্চু মিয়া মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ লেবু মোল্যা, মোঃ আছাদ মাতুব্বার, সেলিম মিয়া, হাচান মাতুব্বার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্যা, নুরু মোল্যা ও আতিকুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুপা বেগম, চৌধুরী হোসনেআরা ইকবাল মাতু ও মোরশেদা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন।

২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারী। ১৮ মার্চ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..