× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

হরিণাকুন্ডুতে দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ২

admin
হালনাগাদ: শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় রকিবুল ইসলাম (৬০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার রাতে উপজেলার সাধুহাটি-তৈলটুপি সড়কের আরশিনগর এলাকায় আলমসাধু ও পাখি ভ্যানের (ব্যাটারিচালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত রকিবুল উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, রাতে উপজেলার কুলবাড়িয়া বাজার থেকে একটি পাখিভ্যানযোগে ডেকোরেটর ব্যবসায়ী রকিবুল সাত ব্রিজের দিকে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা দ্রুতগামী একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রকিবুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় আলমসাধু চালক উপজেলার বোয়ালিয়া গ্রামের ওমর আলীর ছেলে জাফিরুল (৩৫) মাথায় মারাত্মক আঘাত পান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া পাখিভ্যান চালক পাশের কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের জহুরুল ইসলাম দেহের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন। তাকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..