× Banner
সর্বশেষ
দেশে সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে – আসাদুল হাবিব দুলু খাল হচ্ছে কৃষকের প্রাণ,ফসলের প্রাণ: আনিসুর রহমান খোকন এমপি বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সংস্কারের অভাবে আড়পাড়া গ্রামীন পাকা রাস্তার বেহাল দশা শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই – এমপি মোস্তাফিজুর রহমান শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

ছাতকের সিংচাপইড় ইউপি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

admin
হালনাগাদ: রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৩ জানুয়ারি এই তফসিল ঘোষণা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক বুধবার এক গণবিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩১ জানুয়ারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি।

এদিকে, চেয়ারম্যান পদের উপ-নির্বাচনকে ঘিরে ইউনিয়নজুড়ে সাজ সাজ রব পড়েছে। সাধারণ ভোটার থেকে শুরু করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যেও বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। এলাকাবাসী জানান, এখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় ডজনখানেক প্রার্থীর নাম শুনা যাচ্ছে।

এদের মধ্যে কেউ কেউ দলীয় প্রতিক নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে ইতোমধ্যে দলীয় সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা এলাকার উন্নয়নের আশ্বাস দিয়ে মনোয়ানপত্র দাখিলের আগেই ভোটারদের মন জয় করতে মাঠে নেমে পড়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..