× Banner
সর্বশেষ
তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ

নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী: জয়

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।

তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দিবেন না। ৩০ লক্ষ ভাইবোনকে যারা হত্যা করেছে, তাদের সাথে যুক্তদের ভোট দিবেন ন। এই নির্বাচনে অনেক তরুন ভোটার হয়েছে। আশা করি এই তরুন ভোটারদের ভোট নৌকার পক্ষেই যাবে।

আজ রবিবার (৩০ ডিসেম্বর) সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে জয় এ আশা প্রকাশ করেন। তিনি বলন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। আওয়ামীলীগ নেতাকর্মীদের হত্যা করে তাদের বিরুদ্ধেই ইসিতে অভিযোগ করছে। নির্বাচনে বিএনপি-জামায়াতের বিজয়ী হবার কোন সম্ভাবনা নেই। শুভশক্তির বিজয় অবশ্যই হবে।

এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজরে নূর তাপস ও তার প্রতিদ্বন্দ্বিতায় ভোট যুদ্ধ করছেন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান।


এ ক্যটাগরির আরো খবর..