× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিইসির আচরণে অসন্তুষ্ট, ঐক্যফ্রন্ট নেতাদের ওয়াক আউট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনারের আচরণে অসন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত বৈঠক শেষ না করে বের হয়ে এসেছেন জাতীয় ঐক্যফ্রন্টে নেতারা। সিইসি কেএম নূরুল হুদার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ এনেছেন তারা।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্ট নেতারা সিইসি কেএম নূরুল হুদাসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসলেও ঘণ্টা দেড়েকের মধ্যে তারা বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন। পরে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসি’র বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগ আনেন।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, সিইসি আমাদের কোনও কথাই শোনেননি। আমরা সারাদেশে পুলিশের হাতে ধরপাকড়, হয়রানির বিষয়ে কথা বলতে চেয়েছি, তিনি তা শোনেননি। তিনি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন।

সিইসির আচরণে অসন্তুষ্ট হয়ে সভা বয়কট করেছি। বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডেয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু এবং ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..