অর্থনৈতিক ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক এবং লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গত সপ্তাহে কার্যক্রম শুরু করে। সপ্তাহের শেষ কার্যদিবসেও অব্যাহত ছিল সূচক ও লেনদেন বাড়ার পরিমাণ।
গত সপ্তাহে মোট লেনদেন বেড়েছে ১৯৯ কোটি ৪৪ লাখ টাকা এবং সূচক বাড়ে ৬১ পয়েন্ট।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’তে লেনদেন হয় ৪’শ ৫ কোটি এক লাখ টাকা। যা এর আগের সপ্তাহের চেয়ে ৫৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি। এদিন সূচক ছিলো ৪ হাজার ৫’শ ৮০ পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় ৪’শ ৫৫ কোটি ৫৫ লাখ টাকা, এদিন সূচক ছিলো প্রথম কার্যদিবসের অবস্থানেই।
তৃতীয় কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় ৪শ’ ৭৮ কোটি ৪৬ লাখ টাকায়। সূচক ছিলো ৪ হাজার ৬শ’ ২১ পয়েন্ট। চতুর্থ কার্যদিবস লেনদেন বেড়ে ৫শ’ কোটির ঘরে পৌছায়। এ দিন সূচক ছিলো ৪ হাজার ৬’শ ১৯ পয়েন্ট। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন আরো বেড়ে দাঁড়ায় ৬’শ ৪ কোটি ৪৫ লাখ টাকায়। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এদিন সূচক ছিলো ৪ হাজার ৬’শ ৪১ পয়েন্ট। যা পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
গেলো সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১’শ ৪৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিলো ৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।
গত সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিলো দেশ গার্মেন্টস, এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, আমান ফিড লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড।
অন্যদিকে, শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাভার রি ফ্যাক্টরিজ, দ্য ঢাকা ডাইং, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওসমানিয়া গ্লাস ও ডেল্টা স্পিনারস ছিলো উল্লেখযোগ্য।