× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

সালমানের আত্মজীবনী

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: সুপারস্টার সালমান খানের ৫০তম জন্মদিন অাগামী আগামী ২৭ ডিসেম্বর। এ উপলক্ষে প্রকাশিত হচ্ছে এ তারকা অভিনেতার নতুন একটি আত্মজীবনী। যেখানে থাকবে তার ব্যক্তিগত এবং পারিবারিক অজানা অনেক তথ্য।

গত ৩ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন ইন্ডিয়া। সালমানের আত্মজীবনীমূলক এ বইয়ের নাম ‘বিয়িং সালমান’। এটি এ তারকার প্রথম আত্মজীবনীমূলক বই।

বলিউডে সালমান খানের অভিষেক ১৯৮৮ সালে। এরপর দীর্ঘ ক্যারিয়ারে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন এ তারকা। ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন, দাবাং, এক থা টাইগার, কিক, বাজরাঙ্গি ভাইজান, প্রেম রতন ধন পায়ো তার উল্লেখযোগ্য কিছু সিনেমা।

সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে খবরের শিরোনামে দেখা যায় সালমানকে। এছাড়া ‘হিট অ্যান্ড রান’ এবং ‘কৃষ্ণসার হরিণ’ মামলা নিয়ে প্রায়ই আলোচনায় আসেন এ তারকা। ব্যক্তিগতভাবে নানা সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত এ অভিনেতা। ‘বিয়িং হিউম্যান’ নামে তার একটি দাতব্য সংস্থাও রয়েছে।

‘বিয়িং সালমান’ বইয়ের প্রকাশক বলেন, ‘সালমানের আসল নাম কী? তার চালচলন কেমন? বিয়িং সালমান বইটিতে এ জনপ্রিয় তারকার পরিবার এবং ব্যক্তিগত জীবনের অনেক অজানা এবং মজার তথ্য তুলে ধরা হবে। বইটির মাধ্যমে ভক্তরা সালমান সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে।’

বইটি লিখেছেন দিল্লির একজন সাংবাদিক জসিম খান।


এ ক্যটাগরির আরো খবর..