× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাজেদা চৌধুরীর পক্ষে সালথায় আ’লীগের নির্বাচনী জনসভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে চেয়ারম্যান বাড়িতে এজনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির
আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মোল্যা, সাংগঠণিক সম্পাদক সেলিম মাতুব্বার, সেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফারুক মাতুব্বার, আওয়ামী লীগ মহিলা নেত্রী রুপা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ইমদাদুল হক নাইচ, ইউনিয়ন যুবলীগের
সভাপতি কামাল হোসেন, ইউপি সদস্য কবির হোসেন প্রমূখ।

জনসভায় লাবু চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। ফরিদপুর-২
আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহায়তা করুন। নৌকার বিজয় হলে এ অঞ্চল গ্রাম থেকে শহরে রুপান্তিত হবে ইনশাল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..