× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জননী

admin
হালনাগাদ: শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

সরকারের চাপ দেওয়ার কোনও সুযোগ নেই। সেই সরকার শেখ হাসিনার সরকার নয়। শেখ হাসিনা এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জননী। কাজেই শেখ হাসিনার সরকার আজকের নির্বাচনকালীন সরকার-নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।  বললেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।

নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল শনিবার (০৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাহাঙ্গীর কবীর নানক বলেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। সে বিষয়ে আমরা বলেছি যে, বাংলাদেশের মানুষ আজকে নির্বাচনমুখী হয়ে গেছে। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপি কার্যালয়ের সামনে মনোনয়নবঞ্চিতদের যে বিক্ষোভ চলছে, সেটা মনোনয়ন বাণিজ্যের বিক্ষোভ। কাজেই এ মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে যারা ব্যর্থ হযেছেন, তারা শাক-দিয়ে-মাছ ঢাকার জন্য নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে।

নানক বলেন, আমরা নির্বাচন কমিশনকে সতর্ক হওয়ার জন্য বলেছি। দেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।

আজকে মহাজোটের দলীয় বা জোটের মনোয়নের চূড়ান্ত তালিকা ইসিতে দেওয়ার কথা ছিল।

সেই তালিকা আজকে দিয়ে গেলেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা তালিকা দেইনি। রোববার (০৯ ডিসেম্বর) নাগাদ তালিকা দেব।

তিনি বলেন, দলের কয়জনকে মনোনয়ন দেওয়া হলো এটা যথাসময়ে নির্বাচন কমিশন দেওয়া হবে। তখনই আমরা জানাবো। একটু অপেক্ষা করেন। প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনেই দেবেন বলেও জানান তিনি।

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..