× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সুনামগঞ্জ-৫ আসন মনোনয়ন পত্র দাখিল করেছেন আ’লীগ-বিএনপিসহ ৮ জন

admin
হালনাগাদ: বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

হেলাল আহমদ, ছাতকঃ  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনে বিভিন্ন দলের ৮জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বুধবার সকাল থেকে বিকাল ৫টার মধ্যে আওয়ামীলীগের ১জন, বিএনপির ২জন, খেলাফত মজলিসের ১জন, ইসলামী আন্দোলনের ১জন ও স্বতন্ত্র ১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। উৎসব মুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দিনের শুরুতেই আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোয়নপত্র দাখিল করেন, মুহিবুর রহমান মানিক।
বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা হুসাইন আল হারুন, খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম মহা সচিব মাওলানা শফিক উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আইয়ূব করম আলী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ওইদিন সুনামগঞ্জ-৫ আসনে ন্যাপের প্রার্থী আব্দুল অদুদ ও বিএনএফএর আশরাফ হোসেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..