× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ কালীগঞ্জে পাখির নিরাপদ আবাসস্থলের জন্য একটি উদ্যোগ

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: অনুকুল পরিবেশ থাকায় অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে আসে বাংলাদেশে। এক শ্রেণীর অসচেতন মানুষ নির্মমভাবে এ সকল রঙ বেরঙের পাখিগুলোকে শিকার করে। এছাড়াও দেশী ও অতিথি পাখিগুলোকে নিরাপত্তা দিয়ে পাখির অভয়ারণ্যে পরিণত করতে করণীয় বিষয়ে সোমবার দুপুরে উপজেলা পরিষদ ও কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে এক আলোচনা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রাণী সাহা,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী , ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন মোল্যা, মোদাচ্ছের হোসেন মন্ডল, রাজু আহম্মেদ রনি লস্কর, কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী এমদাদ প্রমূখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ”পাখি শিকারীকে পুলিশে দিন” লেখা ফেস্টন তুলে দেয়া হয়। এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা চত্বরে পাখির অভয়ারণ্যে পরিণত এবং পাখিদের নিরাপদ আবাসস্থল সৃষ্টি করতে সকল বড় বড় গাছে মাটির তৈরী ঠিলে বেধে দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..