× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

বেনাপোলে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ

admin
হালনাগাদ: শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক যায়নি।

শনিবার (২৭ অক্টোবর) ভোরে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি ইটভাটার পাশ থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার ওয়াব হোসেন  জানান, বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকারীদের ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তা থেকে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান সুবেদার ওয়াব।


এ ক্যটাগরির আরো খবর..