× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

তরুণরা মধুমতির কাছে ভিড় করছে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: যেসব শিক্ষার্থী টিউশন বা অন্য কোনো উপায়ে অর্থ রোজগার করে সঞ্চয় করতে চান, তাদের জন্য মধুমতি ব্যাংক এগিয়ে এসেছে। কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা দিচ্ছে মধুমতি ব্যাংক লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক আয়োজিত রাজধানীর বাংলা একাডেমি মাঠে ব্যাংকিং মেলায় মধুমতির ব্যাংকের স্টলে আলাপকালে কর্মকর্তারা এমনটিই জানিয়েছেন।

তারা জানান, অধ্যয়নকালে অনেকেই ছোটখাটো আয় করে, কিন্তু সার্ভিস চার্জের ভয়ে তারা ব্যাংকে সঞ্চয় করতে চায় না। তাই তাদের ভয় দূর করতে ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীদের সেভিংস অ্যাকাউন্ট করে সঞ্চয় করার সুযোগ করে দিয়েছে মধুমতি ব্যাংক। একই সঙ্গে তাদের এটিএম কার্ড ব্যবহার করার সুযোগও রয়েছে। তাতেও কোনো ধরনের চার্জ নেয়া হয় না।

শিক্ষার্থীদের সঞ্চয়ের উপর ৭ শতাংশ মুনাফার সুবিধা দিচ্ছে মধুমতি। আর এসব সুবিধা পেতে মধুমতির স্টলে তরুণা ভিড় করছে। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, তরুণরাই তাদের সম্বল!

এ ছাড়া প্রত্যাশা ডিপোজিট স্কিমের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে মধুমতি ব্যাংক। ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বাংলাদেশি নাগরিক এ স্কিমের আওতায় মাসিক ৬২০ টাকা থেকে ১২ হাজার ৪০০ টাকা দিয়ে ৫ বছর পর মুনাফাসহ ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা তুলে নিতে পারেন।

ব্যাংকটির এসএমই অ্যান্ড রিটেইল বিভাগের কর্মকর্তা ফিরোজ মাহমুদ মজুমদার বলেন, ‘ডিপোজিট রেট অনেকটা নিম্নমুখি। কিন্ত আমাদের ব্যাংকে এ রেট সামান্য বেশি। একজন গ্রাহক যাতে কম টাকা দিয়ে বেশি টাকা নিতে পারে সেই চেষ্টাই আমরা করছি।’

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নারী উদ্যোক্তাদের জন্য ‘লাবণ্য পণ্যে’ জামানতবিহীন সর্বোচ্চ ৮ লাখ টাকা ঋণ সুবিধা দিচ্ছে মধুমতি ব্যাংক। সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়সের যেকোনো নারী উদ্যোক্তা এ ঋণ সুবিধা নিতে পারেন। পাশাপাশি ‘গতি’, ‘প্রগতি’, ‘অগ্রগতি’, ‘মৌসুমি’ পণ্যেও এসএমই ঋণ সুবিধা দিয়ে থাকে মধুমতি। এসব এসএমই ঋণ ১৪ থেকে ১৬ শতাংশ সুদে বিতরণ করে ব্যাংকটি।

স্কুল শিক্ষার্থীদের জন্য পাঠশালা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ট্যালেন্ট স্কোর, প্রবাসীদের জন্য প্রবাস ক্যাশ পণ্যের মাধ্যমে সেবা দিচ্ছে মধুমতি ব্যাংক। এ ছাড়া হোম লোন, ভেহিক্যাল লোন, পারসোনাল লোনের মাধ্যমেও গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করছে ব্যাংকটি।

মধুমতি ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রিন্সিপাল অফিসার মীর সাফাত নেয়াজ বাংলামেইলকে বলেন, ‘ব্যাংকটির স্লোগান ইউর একসেস টু সাকসেস। তাই প্রোডাক্ট, সার্ভিস ও মুনাফার রেট ভাল রাখছে ব্যাংকটি। এ ছাড়া গ্রাহকরা অনলাইনে সেবা নিতে পারছে। জানুয়ারিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হলে গ্রাহক সেবার মানে আরেক ধাপ এগিয়ে যাবে ব্যাংকটি।’


এ ক্যটাগরির আরো খবর..