× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

দেব-জিৎ মিমের প্রিয় নায়ক

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: প্রিয় নায়ক নায়িকার প্রশ্নের জবাব খোদ মিম’ই দিলেন, কোয়েলদিকে খুব ভালো লাগে৷ শ্রাবন্তী, শুভশ্রীকেও৷ নায়কদের মধ্যে দেব, জিৎ৷

বাংলাদেশের এক সৌন্দর্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠর মুকুট যখন মাথায় ওঠে তখন মিম ১৬৷ সেটা ২০০৭৷ ‘মা ছবি পাঠিয়েছিল৷ জানতেও পারিনি,’ বলছেন তিনি৷ সেই শুরু৷ তারপরই নায়িকা হিসেবে কাজ করেন হুমায়ুন আহমেদ-এর উপন্যাস এবং তারই পরিচালনায় ‘আমার আছে জল’ ছবিতে৷ শ্রেষ্ঠ ছবির সঙ্গে সঙ্গে এসেছিল শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। ‘এরপর বহু বিজ্ঞাপন, টেলিছবি, নাটক এবং সিনেমা অফার আসে৷

‘ব্ল্যাক’-এর অফার কীভাবে আসে এ বিষয়ে মিম বলেন, রানাদা (প্রযোজক রানা সরকার) আমার সঙ্গে যোগাযোগ করেন৷ তারপর আমি কলকাতা যাই৷ চিত্রনাট্য শুনি৷ পরিচালক রাজা চন্দ, রাণাদার সঙ্গে বার দুয়েক মিটিং, স্ক্রিন টেস্ট হওয়ার পরই আমাকে ওরা চরিত্রের জন্য বাছেন, বলছেন মিম৷

কলকাতার বাংলা ছবি দেখার অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছি টলিউডের বাংলা ছবি৷ আমার মা প্রসেনজিতের ফ্যান৷ তাই ছোটবেলায় এপার বাংলা ছবি মানেই প্রসেনজিতের ছবি ছিল৷ তার সঙ্গে অবশ্যই ঋতুপর্ণা,’ বলছেন মিম৷


এ ক্যটাগরির আরো খবর..