× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ইসিবি হেলমেট পরা বাধ্যতামূলক করেছে

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: আগামী মৌসুম থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সকল ব্যাটস্যমান, উইকেটরক্ষক এবং ক্লোজ ফিল্ডারদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক বলে গতকাল ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত বছর ঘরোয়া ক্রিকেটে মাথায় বলের আঘোতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর পর সকল পেশাদার নারী ও পুরুষ ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে নতুন এ নিয়ম করা হয়েছে।

ইসিবি’র প্রধান মেডিকেল কর্মকর্তা নিক পিয়ার্স বলেন, ক্রিকেট তুলনামূলক একটি নিরাপদ খেলা ছিল এবং নতুন এ নিয়মের ফলে এটা আরও নিরাপদ হবে।

তিনি বলেন, আমরা দেখেছি সক্রিয় অনেক খেলার তুলনায় ক্রিকেট অনেক বেশি বিপজ্জনক নয়।

‘তবে যাই হোক সম্প্রতি সময়ে আমরা দেখেছি ক্রিকেট বল অনেক বড় ইনজুরির কারণ হতে পারে এবং খেলোয়াড়রা ব্যাটিং করার সময়, উইকেটকিপিং এবং স্টাম্পের কাছে ফিল্ডিং করার সময় সঠিকভাবে সতর্ক থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সর্বশেষ তৈরিকৃত হেলমেট নিরাপত্তার জন্য অত্যন্ত কার্যকরী করে বানানো হয়েছে এবং সর্বশেষ ব্রিটিশ সেফটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সকল খেলোয়াড়কে বাধ্যতামুলকভাবে তা ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইংল্যান্ডের রিক্রিয়েশনাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ইতোমধ্যেই হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং সকল প্রাপ্তবয়স্ক ক্রিকেটারদের হেলমেট ব্যবহারের আহ্বান জানিয়েছে ইসিবি।


এ ক্যটাগরির আরো খবর..