× Banner
সর্বশেষ
সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঈদুল আযহা উপলক্ষে সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ দলের এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৫ আগস্ট, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের যৌথ উদ্দোগে আড়পাড়া উচ্চ মাঠ প্রাঙ্গনে ঈদের পরের দিন বিকালে সকলে সম্মিলিতভাবে আনন্দ উপভোগ করার জন্য সিনিয়র দল বনাম জুনিয়র দলের মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

গত বৃহস্পতিবার আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আশরাফুল ইসলাম জিহাদ, মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু, মোঃ আরমান হোসেন বাবু, মোঃ আলী রানা, মাসুদ করিম এবং কামারখালী ইউনিয়নের মোঃ আনিসুর রহমান, স্বপন কুমার দে, মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, ও স্বপন কুমার সাহা এর আয়োজনে এবং আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম, আড়পাড়া ইউনিয়নের কাজী কামাল সমাজসেবক মোঃ মুরাদ, দাউদ এবং বি.সি.বি. এর সদস্য এস.বি. বাহার শ্যামল, এর সার্বিক সহযোগীতায় সিনিয়র দলের খেলোয়ার মোঃ রফিকুল ইসলাম, মোঃ রাইসুল ইসলাম রইস, মোঃ নান্নু বিশ্বাস, মোঃ গোলজার মোল্যা, মোঃ মিরাজ হোসেন, মোঃ রউফ শেখ, আহসান আক্তার পলাশ, কাজী কামাল, মোঃ রাজু, মোঃ মুরাদ হোসেন, মোঃ আবুল কালাম আজাদ এবং জুনিয়র খেলোয়ার সনেট, তছলিম আরিফ, ইলিয়াস, রানা, বাচ্চু, রবিউল, হালিম, দিপু, বাবু, খসরুদের নিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট তরুন শিল্পপতি মৃধা মোঃ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, ডাঃ মৃধা মোঃ শাহীনুজ্জামান (এম.বি.বি.এস.) এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম, মোঃ রইজ মোল্যা, মৃধা নাজিরুল ইসলাম, ইমরোজ, স্বপন, দেবাশীষ, মোঃ কবির শেখ, জিন্নাহ, বাহারুল মিয়া, শেখ নুরুজ্জামান, গোবিন্দ কুমার সাহা, দুখে সাহা প্রমুখ। খেলাটি দলমত নির্বি শেষে সবাই আড়পাড়া স্কুল মাঠে একত্রিত হয়ে খেলাটি সুন্দর ভাবে মনোরম পরিবেশে উপভোগ করেন। ২-২ গোলে খেলাটি ড্রো হয়। খেলাটির ধারা ভাষ্য বিবরণীতে ছিলেন মোঃ দেলোয়ার হোসেন দিলু, রেফরির দায়িত্বে ছিলেন মোঃ মতিয়ার রহমান মতি এবং জুনিয়র দলের কোচ এর দায়িত্বে ছিলেন মোঃ মাহফুজুল ইসলাম,সোহেল মৃধা এবং ম্যানেজারে দায়িত্বে ছিলেন মোঃ নুরুজ্জামান ইরান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..