× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

নিউ ইয়র্কের কনস্যুলেটে এমআরপি নিতে প্রবাসীদের ভিড়

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে ভিড় করছেন প্রবাসীরা। হাতে লেখা পাসপোর্টের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট নিতে তারা এই ভিড় করেন।

গত ৪ দিনে ইস্যু করা হয়েছে এ ধরনের প্রায় ৫শ’ পাসপোর্ট। ভ্রমণের ক্ষেত্রে মেশিন রিডেবল পাসপোর্ট বাধ্যতামূলক হওয়ায় দ্রুততম সময়ে এটি সংগ্রহে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট।

নিউ ইয়র্ক কনস্যুলেটে প্রতিদিন ভিড় করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক কাস্টমস অ্যান্ড অ্যাভিয়েশন আইনের আওতায় হাতে লেখা পাসপোর্টের ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করার পর মেশিন রিডেবল পাসপোর্ট নিতেই এই ভিড়।

প্রতিদিন ডিজিটাল পাসপোর্ট নিচ্ছেন প্রায় ১শ’ ৪০ জন । এখন পর্যন্ত নিউ ইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট ২৬ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট ইস্যু করেছে।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইন এই  ৮টি রাজ্যের প্রায় ৪ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে প্রায় ৪০ শতাংশের কাছে রয়েছে বাংলাদেশি পাসপোর্ট। এদের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট নেই প্রায় ৭০ হাজার প্রবাসীর।

এই বিপুল সংখ্যক প্রবাসীকে যত তাড়াতাড়ি সম্ভব এমআরপি দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান।

ভ্রমণের ক্ষেত্রে এমআরপি বাধ্যতামূলক হওয়ায়, সময় নষ্ট না করে দ্রুত সময়ে এই পাসপোর্ট সংগ্রহের পরামর্শ দেন কনসাল জেনারেল।


এ ক্যটাগরির আরো খবর..