× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ৩১ অক্টোবরের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল নিষ্পত্তির সময় বাড়িয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাইকোর্টে এ মামলার আপিল নিষ্পত্তি করতে হবে।

আজ(মঙ্গলবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। দুদকের পক্ষে খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছিলেন।

এর আগে এ মামলায় জিয়ার করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এর মেয়াদ আজ শেষ হলো।

২৬ জুলাই আপিল নিষ্পত্তির জন্য সময় বাড়াতে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করেছিলেন। এর ওপর সোমবার শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন রেখেছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা এ মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ ড. জজ আখতারুজ্জামান। এ মামলার রায়ের পর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানার আদেশ দেন আদালত।

মামলার আসামিদের মধ্যে তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী আর জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন। এছাড়া খালেদা জিয়া আরও দুই আসামি মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ কারাবন্দি রয়েছেন ।


এ ক্যটাগরির আরো খবর..