× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

চট্টগ্রাম ডিএমআই এর বর্ষপূর্তি অনুষ্টিত

admin
হালনাগাদ: শনিবার, ২৮ জুলাই, ২০১৮

চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ চট্টগ্রাম ডেলিভারেন্স মিশন এর প্রথম বর্ষ অনুসারে আয়োজিত চট্টগ্রাম খুলশীর মিশনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত আলোচনা সভায় ড. রেভা পলেন পাড়ৈ এর সভাপতিত্বে বিশেষ বক্তব্য রাখেন ক্রাইম ইনভেস্ট্রিগেটর রাজিব শর্মা, “সাড়া” এর চেয়ারম্যান ও পরিচালক হৃদয় হালদার, চবি এর মেধাবি ছাত্র ডেল আশা রায়, মাইকেল মিত্র, মেরী বৈদ্য, রিবিকা বাড়ৈ,বিভা হালদার ও কনক মন্ডল প্রমূখ।

প্রধান বক্তা ডেলিভারেন্স মিশনের পরিচালক ড. রেভা পলেন পাড়ৈ (পিএইচডি) বলেন, আজ আপনাদের সাহায্য- সহযোগিতায় আমরা প্রথম বর্ষ পদার্পন করি। এই মিশনের সাথে যারা প্রত্যক ও পরোক্ষ ভাবে সাহায্য করেছে, তাদের অনেক মানসিক যন্ত্রণা, হুমকিসহ বিভিন্ন নির্যাতনের মধ্যেই যেতে হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় ও দুঃখজনক হলেও বলতে হয় যে, এই মিশনে আসে বলেই অনেকের চাকরি পর্যন্ত চলে গিয়েছে।তা আজ আমাকে বলতে বাধ্য করে, যারা সরাসরি কাজ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়। কিন্তু সেই মামলা টিকে নায়। প্রভূ যেখানে সহায়তা করেন সেখানে মিথ্যে মামলা কেন, এর চেয়ে শক্তিশালী আরো কিছু করেও এই মিশনের সদস্যদের দূর্বল করতে পারবে না। সমালোচনা কারীদের উদ্দেশ্যে বলব আসুন, সবার জন্য মিশনের দরজা খুলা। কোন সমস্যা থাকলে সরাসরি উপস্থাপন করুন। আমরা আলোচনার মধ্যে দিয়ে তা সংশোধন করতে পারি। এই বৎসর মিশনের নিজস্ব ওয়েবসাইট, সদস্য বৃদ্ধিকরণ, সাপ্তাহিক ইতিবাচক মনোভাব গঠনের শিক্ষাদান সহ বিভিন্ন কর্মসূচিতে সাফল্য অর্জন করেছেন। তা উন্নয়ন দেখে এক স্বার্থবাদী, পরশ্রীকাতর কিছু ব্যক্তি হয়তো পরশ্রীকাতরতা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রমাণে বিশ্বাসী, গুজবে নয়। পরশ্রীকাতরদের উদ্দেশ্যে আবারো বলব, আসুন, বসুন, আমাদের মিশনের অন্যায়টি দেখিয়ে দিন। আমরা সংশোধন করার চেষ্টা করবো।আর আমাদের দরজা আপনাদের জন্য খুলা থাকবে। আর আমাদের সদস্য ও আমাদের সহযোগীদের হয়রানি করবেন না। তাদের হয়রানি মানেই আপনাদেরই হয়রানি। আর যদি আমাদের সদস্য ও সহযোগীদের হয়রানি করা হয়, তা আর বরদাস্ত করা হবে না।’


এ ক্যটাগরির আরো খবর..