× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা

admin
হালনাগাদ: রবিবার, ২২ জুলাই, ২০১৮

ডাঃ মনোরঞ্জন মজুমদারঃ  আজ ২২ জুলাই ২০১৮, রবিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রা। ঢাকা মহানগরে স্বামীবাগ আশ্রম (ইস্কন ঢাকা) সহ একাধিক মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। স্বামীবাগ আশ্রমের ইস্কন কর্তৃক আয়োজিত ঢাকা মহানগরের বৃহত্তম রথযাত্রা বিকাল ৩.০০টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী মোড়→ শহীদ মিনার→ দোয়েল- চত্ত্বর→ হাইকোর্ট→ প্রেসক্লাব→ পল্টন মোড়→ দৈনিক বাংলা মোড়→ শাপলা চত্ত্বর→ ইত্তেফাক মোড়→ জয়কালী মন্দির হয়ে বিকেল স্বামীবাগ ইস্কনে পথ পরিক্রমা সমাপ্ত হয়।

শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে উল্টোরথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন সাহা, ডি. এন. চ্যাটার্জী সৈলেন্দ্র নাথ মজমিদার, পংকজ নাথ এমপি, অ্যাড. শ্যামল কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন, ইস্কন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। এছাড়া, এই উল্টোরথযাত্রায় হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে মাহবুব-উল-আলম হানিফ বলেন, এ দেশ সব ধর্মের মানুষের দেশ। সব ধর্মের মানুষ অবাধে তাদের নিজ নিজ ধর্ম পালন করবে এটাই মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই জঙ্গীবাদ ও অপশক্তি ধ্বংস করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..