× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

বাগেরহাটে মোরেলগঞ্জে সাড়ে ৭ ফুট অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে জেলের জালে মঙ্গলবার বিকেলে ৪ টায় ধরা পড়েছে সাড়ে ৭ ফুট লম্বা অজগর সাপ। খবর পেয়ে গুলিশাখালী ফরেষ্ট টাইগার রিসোর্স টিমের সদস্য বারেক হাওলাদার, মুজিবর সরদার, বনপ্রহরী আব্দুল মালেক অজগরটি উদ্ধার করে উপজেলা প্রশাসন দপ্তরে নিয়ে আসে । এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল উপস্থিত ছিলেন।

পরে ফরেষ্টর মনিরুল ইসলাম খান নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, এএসআই পলাশ শেখ, ইউপি সদস্য মনিরজ্জামান জসিম মৃধা, মিলন তালুকদারের উপস্থিতিতে সাপটি পূর্ব সুন্দরবনের গুলিশাখালী ফরেষ্টে অবমুক্ত করেন। অমাবস্যার তিথির প্রভাবে সুন্দরবনে ঢুকে পড়া অতিরিক্ত পানির তোড়ে সাপটি নদীতে চলে এসেছে বলে বন কর্তৃপক্ষ জানায়


এ ক্যটাগরির আরো খবর..