× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

প্রথমবারের মতো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে শিমুল খান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের খল অভিনতো শিমুল খান। খুব অল্প সময়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে মন কেড়েছেন চলচ্চিত্রপ্রেমীদের। তবে এবারই প্রথমবারের মতো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

যৌথ প্রযোজনার হিরো ৪২০ চলচ্চিত্রে অভিনয় করবেন শিমুল খান। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন। এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের সৈকত নাসির ও ভারতের সুজিত মন্ডল। এমনটাই জানিয়েছেন শিমুল খান।

এ প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘এর আগে যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করার কথা ছিল। সবকিছু ঠিকই ছিল কিন্তু ভিসা না পাওয়ায় কাজটি করতে পারিনি। এবার সব কিছু ঠিক আছে। আজ রাত ৮টার ফ্লাইটে হায়দ্রাবাদে যাচ্ছি। সেখানে রামোজি ফিল্ম সিটিতে সিনেমাটির শুটিংয়ে অংশ নিব।’

এর আগে যৌথ প্রযোজনার সিনেমা অগ্নি ২-এ কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসা জটিলতায় কাজটি করতে পারেননি শিমুল খান।


এ ক্যটাগরির আরো খবর..