× Banner
সর্বশেষ
তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে আলোচিত বিষয়াবলি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ বেড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার শুভ উদ্বোধনে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ পঞ্চগড়ের বোদায় নিজ বাসের চাকায় পিষ্টে বাস সুপারভাইজারের মর্মান্তিক মৃত্যু শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ – মাহ্‌দী আমিন কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেওয়ায় ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নার্স নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের সময় অবরুদ্ধ গাজা উপত্যকায় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেওয়ার সময় একজন নার্স নিহত হয়েছেন ইসরাইলি সেনাদের গুলিতে । তার নাম রাজান আশরাফ আল-নাজ্জা। শুক্রবার গাজা উপত্যকা ও ইসরাইল সীমান্তে  অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় এ পাশবিক ঘটনা ঘটে।

২১ বছর বয়সি রাজান আশরাফ আল-নাজ্জা গাজা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে আহত একজন ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। গাজার সঙ্গে অধিকৃত ভূখণ্ডের সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে ওই ফিলিস্তিনি আহত হয়েছিলেন।

এ সময় বর্বর ইসরাইলি সেনারা আবার নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে রাজান আশরাফ গুরুতর আহত হন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা আল-ইয়াওম জানিয়েছে। হাসপাতালে নেয়ার পথে ওই ফিলিস্তিনি নার্স শহিদ হন। শুক্রবারের বিক্ষোভে রাজান আশরাফের শাহাদাত ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি।

গত ৩০ মার্চ থেকে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে ইসরাইল বিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে ১৪টি শিশু রয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১৩ হাজার তিনশ জন যাদের মধ্যে তিনশ জনের অবস্থা আশঙ্কাজনক।


এ ক্যটাগরির আরো খবর..