× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

বেনাপোল সীমা‌ন্তে হুন্ডির ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ পাচারকারি আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার বেনাপোল : ভার‌তে পাচা‌রের সময় বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৩৬ লাখ ৮০ হাজার টাকাসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারস্থ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের ৩য় তলায় ২১২ নম্বর রুমের ভেতর থেকে রেজাউল করিম (৪০) নামের একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক রেজাউল শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল হক জানান, ‘হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ভবনের ৩য় তলায় ২১২ নম্বর রুমে অবস্থান করছেন’ গোপন এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল তাকে আটক করে।
পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩৬ লাখ ৮০ হাজার টাকা পাওয়া যায় ।

আটক পাচারকা‌রি‌কে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে  এবং উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে ব‌লে তি‌নি জানান।


এ ক্যটাগরির আরো খবর..