× Banner
সর্বশেষ
চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এলিয়েন খুজতে ‘কেমিক্যাল ল্যাপটপ’

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিনগ্রহের প্রাণীদের বলা হয়ে থাকে, যাদেরকে আমরা বলে থাকি এলিয়েন। তবে ভীনগ্রহে আসলেই কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, তা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে।

নানা সময়ে অনেকেই অ্যালিয়েনের দেখা বা ভিনগ্রহের যান পৃথিবীতে দেখতে পাওয়ার কথা জানালেও, এখন পর্যন্ত কেউই সেই দাবীর পক্ষে জোড়ালো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে ভিনগ্রহে আসলেই কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, সে নিয়ে এখন পর্যন্ত সংশয় রয়েছে।

তারপরও বিজ্ঞানীরা এখন পর্যন্ত এ বিষয়ে হাল ছাড়তে নারাজ। বহু বছর ধরেই মহাকাশে বিভিন্ন গ্রহে প্রাণের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা ভিনগ্রহে প্রাণের সন্ধানের নিশ্চিত তথ্য সংগ্রহ করতে তৈরি করেছে বিশেষ ধরনের একটি যন্ত্র।

ভিনগ্রহে প্রাণের তথ্য সংগ্রহের জন্য নাসার নতুন এই যন্ত্রটির নাম দেয়া হয়েছে ‘কেমিক্যাল ল্যাপটপ’। তবে আকার আকৃতিতে এটি ছোটখাট একটি গবেষণাগার।

ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের মূল একক এই দুই উপাদান প্রাণের অন্যতম উপাদান। ফলে প্রাণের অস্তিত্ব খুঁজতে এই দুইটি অ্যাসিডের অস্তিত্বই খুঁজে বের করবে নাসার কেমিক্যাল ল্যাপটপ।

নাসার বিজ্ঞানী জেসিকা ক্রেমার জানান, এই ছোট্ট কেমিক্যাল ল্যাপটপই হতে চলেছে মহাকাশে পাঠানো সবচেয়ে সংবেদনশীল যন্ত্র। এটি সহজেই অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড চিহ্নিত করতে পারবে।

প্রাণের সন্ধানে এই ল্যাপটপকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। তবে এই কেমিক্যাল ল্যাপটপ  কঠিন কোনো পদার্থের ওপর পরীক্ষা চালাতে পারবে না। পরীক্ষার প্রয়োজন প্রয়োজন পড়বে তরল নমুনা। আর মঙ্গলের মতো শুষ্ক গ্রহে তা কতটা পাওয়া সম্ভব হবে, তাই এখন ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..