× Banner
সর্বশেষ
অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

চিরাচরিত দম্ভে শেষ খাবারের প্লেট ছুড়ে মারেন সাকা

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: মৃত্যুর আগে শেষ খাবারের প্লেট ছুড়ে মারেন সালাউদ্দিন কাদের চৌধুরী। ফাঁসি নিশ্চিত। তা জেনেও সেই চিরাচরিত দম্ভে অটল ছিলেন তিনি।

ফাঁসি কার্যকরের প্রস্তুতিতে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা জানান, ফাঁসির আগে সাকা চৌধুরী ও মুজাহিদকে খাবার খেতে দেওয়া হয়। খাবারের তালিকায় ছিল মুরগির মাংস ও সবজি। খাবার দেওয়া হলে সাকা চৌধুরী খাবারের প্লেট ছুড়ে মারেন। তখন তাকে বলা হয়, এটি আপনার শেষ খাওয়া। তখন তিনি প্লেট তুলে খেয়ে নেন।

ডিএমপির ওই কর্মকর্তা আরো জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেল থেকে যমটুপি পরিয়ে ফাঁসির মঞ্চের দিকে যখন নেওয়া হয়, তখন তারা কোনো প্রতিক্রিয়া দেখাননি।

ওই সূত্র আরো জানায়, উভয়ের স্বজনরা যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তখন সাকা চৌধুরী স্বজনদের সামনে আবেগতাড়িত না হলেও মুজাহিদ ছোট দুই মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পরিবারের অন্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন। পরে কারারক্ষীরা সেখান থেকে তাদের সরিয়ে নেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..