× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

রংপুর বিএনপি’র সভাপতি নিখোঁজ

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

পরিবারের দাবি নগরীর শালবন মিস্ত্রিপাড়ার  নিজ বাসা থেকে বৃহস্পতিবার ভোরে আইন শৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। তবে, আইনশৃংখলা বাহিনীর কোনো সংস্থাই বিষয়টি জানে না বলে দাবি করেছে। মোজাফফর হোসেনের মেয়ে মাহিন তাবাসসুম ও ভাতিজি আফরোজা মহিউদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিপুল সংখ্যক সাদা পোশাকধারী আইন শৃংখলা বাহিনী তাদের শালবন মিস্ত্রিপাড়ার বাড়ি ঘেরাও করে। পরে পুরনো বাড়ি থেকে প্রথমে মোজাফফর হোসেনের ভাতিজা রুবাইয়াতকে আটক করে। তাকে নিয়ে ভোর সাড়ে চারটার দিকে ১০/১২ জন সদস্য পাশের বাড়ির দোতালায় গিয়ে তার বেডরুম থেকে মোজাফফর হোসেনকে তুলে নিয়ে যায়।

তুলে নিয়ে যাওয়ার সময় তারা জানায়, আমরা প্রশাসনের লোক। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। তবে কোন সংস্থার লোক সেটি জানায়নি তাদের। বিএনপি নেতা মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেন জানান, তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তারা আমার স্বামীকে জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন। কি পদে আছেন। তখন আমার স্বামী বলে আমি বিএনপির মহানগর সভাপতি। এরপর আমি তাদের অনুরোধ করি। তিনি মহান মুক্তিযুদ্ধের সংগঠক। এই পরিবার শহীদ পরিবার। তাকে কি জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা জানান, জিজ্ঞাসাবাদের জন্য।

বিএনপির এই নেতাকে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা র্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করলে তারা তাকে আটকের বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। রংপুর অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে জেলা পুলিশের কেউ আটক বা গ্রেফতার করেনি। এ ছাড়া অন্য কোনো বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে কিনা সেটি আমার জানা নেই।’ এদিকে, বিএনপি নেতা মোজাফফর হোসেনের বিরুদ্ধে কোতয়ালী থানায় বোমা বানানোর সময় বিষ্ফোরণের ঘটনাসহ বিভিন্ন নাশকতার ইন্ধনদাতা হিসেবে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..