× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

সুপারষ্টার বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন বাংলাদেশে

admin
হালনাগাদ: সোমবার, ২১ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে অবস্থান করছেন তিনি। অফিসিয়াল ইনস্টাগ্রামে বাংলাদেশে অবস্থান করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

জানা গেছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই বলিউড তারকা। এর আগে গত বছর সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা।

কিছুদিন আগেই এক অনুষ্ঠানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। শরণার্থীদের বিষয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সংকট, আঞ্চলিক নয়।’

প্রিয়াঙ্কা চোপড়া এবারের সফরে কতদিন বাংলাদেশে অবস্থান করবেন, তার বিস্তারিত কিছু জানা যায়নি। তার সফরের বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছে। এদিকে গত শনিবার যুক্তরাজ্যের উইন্ডসরের সেন্ট জর্জেস চ্যাপেলে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। ওই সময় হ্যারির দাদি রানি এলিজাবেথ ছাড়াও ৬০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে ছিলেন হলিউডের অনেক তারকা। সেখানে বলিউডের একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। বান্ধবী মেগানের নতুন জীবনের সূচনায় দারুণ খুশি এই নায়িকা। ইনস্টাগ্রামে মেগান ও হ্যারিকে হৃদয়ছোঁয়া এক শুভেচ্ছাবার্তা দেন তিনি।

সেই বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়ার পর এবার বাংলাদেশে এসেছেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য ইউনিসেফ’র গুডভিল অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন এই তারকা।


এ ক্যটাগরির আরো খবর..