× Banner
সর্বশেষ
ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গোড়ালিতে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গোড়ালিতে চোট পেয়েছেন। শুক্রবার মিরপুর একাডেমি মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে অনুশীলনের সময় চোট পান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোট গুরুতর নয়।

জিম্বাবুয়ে সিরিজের আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন এ পেসার। সুস্থ হয়ে জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচই খেলেছিলেন নড়াইল এক্সপ্রেস খ্যাত এ ক্রিকেটার। তবে মাশরাফিকে নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন তিনি।

প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর বিপিএল শুরুর প্রথম দিন দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


এ ক্যটাগরির আরো খবর..