× Banner
সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

আপনার চুলকে করুণ সুন্দর ও সিল্কি

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: অনেকেই চুলের সঠিক পুষ্টির যোগান দিতে ভুলে যায়। সুন্দর সিল্কি চুল পেতে হাতের কাছে থাকা উপাদান দিয়েই করা যায় উপযুক্ত পরিচর্যা। শিখে নিতে পারেন এমন কিছু কার্যকরী হেয়ার প্যাক যা আপনার চুলকে করবে সুন্দর সিল্কি।

টক দই

চুলের গোড়াসহ সম্পূর্ণ চুলে ভালোভাবে টকদই লাগিয়ে নিন। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এটি আপনার চুলকে সিল্কি, ঝলমলে এবং স্বাস্থ্যজ্বল করে তুলবে।

মধু অলিভ অয়েল

আপনার শুষ্ক মলিন চুলকে স্বাস্থ্যজ্বল করে তুলতে মধু ও অলিভ অয়েল প্যাকের জুড়ি নেই। এই প্যাকটি চুলের আগা ফাটা দূর করে। এটি চুল বড় হতে সাহায্য করে এবং সিল্কি ও মসৃণ করে।

কলার প্যাক

একটি পাকা কলা ব্লেন্ড করে পেষ্ট করে নিন। এর সঙ্গে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। চুলের গোঁড়া থেকে সম্পূর্ণ চুলে এই প্যাকটি লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। কলার প্যাক চুলের গোঁড়া মজবুত করার পাশপাশি চুলকে সিল্কি, মসৃণ করে।

ডিম এবং চা

এই শীতে হঠাৎ করে চুল রুক্ষ্ম ও শুষ্ক হয়ে গেছে। তাই চুলকে সিল্কি করে তুলতে ডিম চায়ের প্যাকটি অনেক বেশি কার্যকর। ডিমের সাদা অংশ এবং চায়ের লিকার দিয়ে একটি প্যাক তৈরি করে নিন। ডিমের সাদা অংশ চুলের গোঁড়া থেকে পুষ্টি জোগায়। অপরদিকে চায়ের লিকার প্রাকৃতিকভাবে আপনার চুলকে সিল্কি করে তুলবে।


এ ক্যটাগরির আরো খবর..