× Banner

৮৩ জন যাত্রী নিয়ে পূর্ব আফগানিস্তানে ভেঙে পড়ল বিমান মৃত সবাই

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ বিপদ যেন একের পর এক ঊড়ে আসছে, রকেট হামলার একদিন পরেই ঘটল আবার অঘটন। ৮৩ জন যাত্রী সহ এবার পূর্ব আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান।
সূত্রের খবর, ওই বিমানে ৮৩ জনেরও বেশি যাত্রী ছিলেন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনও অবধি কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত হয়েছেন– সে বিষয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। পূর্ব আফগানিস্তানের গজনি প্রদেশে দেহ ইয়াক জেলার উপর ভেঙে পড়ে এই বিমান। দ্য আরিয়ানা আফগান বোয়িং ৭৩৭-৪০০ বিমানেই দুর্ঘটনাটি হয়েছে বলে সূত্রের আরও খবর।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই বিমানে ৮৩ জন যাত্রী ছিলেন। ওই সংবাদমাধ্যমেরই রিপোর্ট অনুযায়ী, সোমবার বেলা ১টা ১৫মিনিটেই যাত্রা শুরু করেছিল বিমানটি। ঠিক যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেই সাইটে তালিবানদের সদস্যরা রয়েছে বলে ওই স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে। ভেঙে পড়া ওই বিমান থেকে এই মুহূর্তে ব্যাপক আগুন বেরোচ্ছে বলেও খবর। আফগানিস্তানের স্পেশ্যাল ফোর্সের কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বলে জানা গিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..