× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭ মার্চের ভাষণের ওপর মুজিবনগর সরকার গঠিত হয়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর ভিত্তি করেই একাত্তরের এপ্রিলে মুজিবনগর সরকার গঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা অর্জনে ঐক্যবদ্ধ করেন। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি ঐতিহাসিক ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তারপর ২৫ মার্চ নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে হানাদাররা, গ্রেফতার করে বঙ্গবন্ধুকে, তার আগে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু গ্রেফতার হলেও তার ভাষণের ওপর ভিত্তি করে এবং তার নির্দেশনা মতো এপ্রিলের ১০ তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়। এরপর ১৭ এপ্রিল সে সরকার শপথ নেয়। এই সরকার গঠনের মধ্য দিয়েই বিশ্বে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাঙালি।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রীরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদের মধ্যে ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গির কবির নানক, ডাঃ দিপু মনি, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, একেএম রহমত উল্লাহ, হাজি আবুল হাসানাত, শাহে আলম মুরাদ, সাদেক খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..