× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

৭ম শ্রেণীর ছাত্রী শিলার ধর্ষনকারীদের ফাঁসির দাবিতে কয়েক হাজার শিক্ষার্থীর মানববন্ধন

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের হাট বারোবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী অথৈ জান্নাত শিলার ধর্ষন ও হত্যা চেষ্টাকারীদের ফাঁসীর দাবীতে বারোবাজারের আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

শনিবার সকালে কয়েক হাজার শিক্ষার্থী যশোর -ঝিনাইদহ মহাসড়কের দু’পাশে প্রায় ১ ঘন্টা ব্যাপি দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিহ্নিত ধর্ষনকারীদের ফাঁসির দাবি সম্বলিত ব্যানার, প্লেকার্ড, ফেস্টন নিয়ে মহাসড়কের পাশের মানববন্ধনে অংশ নেয়।

উল্লেখ,গত ২১ আগষ্ট বুধবার রাতে উপজেলার বারোবাজার এলাকার হাসিলবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিশোরীর মায়ের দাবি,সন্ধ্যার পর তার মেয়ে অথৈ জান্নাত শিলা বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার জন্য বের হয়। এ সময় পথে দাঁড়িয়ে থাকা একই গ্রামের প্রিন্স ও রাসেলসহ তিন জন তার মুখ চেপে ধরে তুলে পার্শবর্তী কলাবাগানের ভিতর নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে মেয়েটিকে অচেতন অবস্থায় পুকুরের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী শিলাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। চেতনা ফিরে আসার পর শিলা বিষয়টি প্রকাশ করে। এরপর ওই রাতেই শিলাকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নির্যাতিতার পিতা আরিফ হোসেন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে এবং একজনকে অজ্ঞাত দেখিয়ে কালীগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার রাতেই অভিযান চালিয়ে মুল আসামি প্রিন্স ও নয়নকে গ্রেফতার করে। এরপর এলাকার বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। ধর্ষকদের ফাঁসির দাবিতে তারা নানা কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে ওই এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বারোবাজারের মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার সুধী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্বতা ঘোষনা করেন।

এ সময় ধর্ষকারীদের ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী জলি আক্তার, লিপি খাতুন , আসমা পারভীন প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..