গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ’৭ই মার্চের ভাষনই স্বাধীনতা প্রথম ডাক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৭ মার্চ) উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ সভা অনুষ্টিত হয়। পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার উপজেলা শাখার সভাপতি আবু সুুফিয়ান আজম। সাধারন সম্পাদক নাদিম মাহমুদ শিপলুর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ জাকারিয়া আহমদ , মহানগরের সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন , গোলাপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন , সাধারন সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, যুক্তরাজ্য যুবলীগ নেতা ইবশা চৌধুরী , গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার পৌর শাখার সভাপতি আবুসুফিয়ান , গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি অহিদুর রহমান , যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম , হোসেন আহমদ বাদশা , সাংগঠনিক সম্পাদক আজিদুর রহমান আজির , যুব ও ক্রীড়া সম্পাদক শেখ জামাল উদ্দিন ফয়সল , আইন সম্পাদক জানেল আহমদ . বন ও পরিবেশ সম্পাদক আলী আহমদ রাদিস , ত্রান সম্পাদ আপ্তাব আহমদ , বিজ্ঞান সম্পাদক মিছলু উদ্দিন , আমুড়া ইউনিয়ন শাখার সভাপতি দেলওয়ার হোসেন , সহ সভাপতি কয়েছ আহমদ , সাহিদুল আলম সাদ, শিল্প বানিজ্য সম্পাদক তারেক আহমদ, সাধারন সম্পাদক জাকারিয়া আহমদ , সহ সাধারন সম্পাদক আদনান আহমদ , রাফি আহমদ , সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ , সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাদী , তাহমিদ আহমদ , রাহিম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ রাকিব আহমদ , আইন সম্পাদক শিমুল হোসেন রাজু , যুব ও ক্রীড়া সম্পাদক মিলাদ আহমদ , শিক্ষা সম্পাদক শাকিল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদম তাহমিদ আহমদ, পৌর প্রচার সম্পাদক রুম্মান আহমদ, পারভেজ আহমদ প্রমূখ ।



