কোটালীপাড়ার রামশীলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত

কোটালীপাড়ার রামশীলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্র নিহত
অংকন তালুকদার: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের নির্মম মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুর একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। ঘটনার দিন সকালে আশিষ বৈদ্য (৪৫) তার পুকুর থেকে মাছ ধরতে গেলে বৈদ্যুৎতায়িত হয়। এ সময় আশিষ বৈদ্যের  স্ত্রী ডলি বৈদ্য (৩৮) ও পুত্র তন্ময় বৈদ্য (২০) তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই ৩ জনই বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হয়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পিতা আশিষ বৈদ্য ও পুত্র তন্ময় বৈদ্যকে মৃত বলে ঘোষনা করেন। ডলি বৈদ্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মে যে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে তাহা বিছিন্ন হয়ে পানিতে পরায় পুকুরটিই বিদ্যুৎতায়িত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।