অকর্মণ্য পিকআপ ড্রাইভার কারনে অটোরিকশা চালক নিহত

অকর্মণ্য পিকআপ ড্রাইভার কারনে অটোরিকশা চালক নিহত

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় ইয়ানুর রহমান (৩০) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। সোমবার দুপুর এর দিকে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের মহেশপুর (পাকড় ড়াংগা) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর রহমান বেদদিঘী ইউনিয়নের দক্ষিণ সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান, চিন্তামন থেকে ছেড়ে আসা একটি পিকআপ (মিনি ট্রাক) ফুলবাড়ীর পৌর শহরের দিকে আসছিল।

পথে মহেষপুর পাকড় ডাঙ্গা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইয়ানুর রহমানের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি থানায় রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।