× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

৬ ডিসেম্বর থেকে মন্দির নির্মাণের চূড়ান্ত সময়সীমা দিল আরএসএস

admin
হালনাগাদ: সোমবার, ৫ নভেম্বর, ২০১৮

গত লোকসভা ভোটের সময়ে আরএসএসকে সম্পূর্ণ ভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন নরেন্দ্র মোদী। ২০১৯এর ভোটের আগে তারমধুর প্রতিশোধনিতে সক্রিয় আরএসএস। রাম মন্দির নির্মাণ নিয়ে বারে মোদীকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে মরিয়া সঙ্ঘপ্রধান মোহন ভাগবত

নানা সমস্যায় জেরবার মোদী এখন সংঘাত এড়িয়ে নাগপুরের শরণাপন্ন হয়েছেন। সঙ্ঘ সূত্র বলছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং সাধু সংসদের সঙ্গে বৈঠক করে মোহন ভাগবত মোদীকেচূড়ান্ত সময়সীমাদিয়েছেন যে, নভেম্বরেই অধ্যাদেশ এনে ডিসেম্বর থেকে মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে। কিন্তু অরুণ জেটলি, রাজনাথ সিংহের মতো নেতারা জানুয়ারিতে সুপ্রিম কোর্টের অবস্থান না দেখে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নন। তা ছাড়া, বাবরি মসজিদ ভাঙার ২৬ বছর পরে রামমন্দির ইস্যু কার্যত মৃত বলেই মনে করছেন বিজেপির একাংশ।

কিন্তু সঙ্ঘ মনে করছে, নানা বিষয়ে চাপে থাকা মোদীর কাছে রাম ছাড়া পথ নেই। অর্থনীতির অবস্থা খারাপ। ক্রমবর্ধমান বেকারি। সিবিআই, আরবিআইয়ের মতো সংস্থায় ডামাডোল। রাহুল গাঁধী রাফাল নিয়ে প্রচারকে যে ভাবে গোটা দেশে ছড়িয়ে দিচ্ছেন, তাতে মন্দিরের মতো বিষয় নিয়ে ঝাঁপানো ছাড়া পথ নেই। ভাগবত সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তাঁরাও ভাগবতের এই মতের পক্ষে।আর এটাকেই কাজে লাগিয়ে মোদীকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে সঙ্ঘ। ২০১৪ সালের আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বাছাইয়ের প্রশ্নে আরএসএসের প্রথম পছন্দ ছিলেন নিতিন গডকড়ী। মোদী আরএসএসের পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন না বলেই তাঁর ব্যাপারে আপত্তি ছিল। কিন্তু কর্মীদের দাবি সে সময় মানতে হয়েছিল আরএসএসকে।

সাড়ে চার বছরে সেই পরিস্থিতি বদলাতেই রাশ হাতে নিয়েছে সঙ্ঘ। এখন তাদের অন্যতম অস্ত্র যোগী আদিত্যনাথ। যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে চাননি মোদী, চায়নি সঙ্ঘও। কিন্তু এখন তাঁকেই কাজে লাগাচ্ছে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, সাধু সংসদ।

সম্প্রতি লখনউয়ে যোগীর সঙ্গে দেখা করেন মোদীর সেনাপতি অমিত শাহ। তার পরেই আরএসএস আইন করে মন্দির নির্মাণের দাবি তুলেছে। যোগীও বিরাট রাম মূর্তি নির্মাণের ঘোষণা করেছেন। এই ঘোষণার আগে মোদীর মতামতের তোয়াক্কাই করেননি তিনি। সঙ্ঘের অন্দরে অনেকেই বলছেন, মোদীর পটেল মূর্তির পাল্টা হিসেবেই রাম মূর্তি নিয়ে সুর চড়াচ্ছেন যোগী। সঙ্ঘের প্রশ্রয়ে এই ঠাকুর নেতার চড়া সুর মোদীঅমিত শাহের চিন্তা বাড়াচ্ছে।

মোদীশাহের চিন্তা রয়েছে গডকড়ীকে নিয়েও। ভাগবত এখনও গডকড়ীর উপরে বেশি নির্ভরশীল। প্রতি সপ্তাহে নিতিন নাগপুরে গিয়ে ভাগবতের সঙ্গে দেখা করেন। বিজেপি সূত্র বলছে, সম্প্রতি ভাগবত বিদেশে গিয়েছিলেন অনাবাসী প্রবাসী সমর্থকদের সঙ্গে বৈঠক করতে। তিনি গডকড়ীকে সঙ্গে নিতে চেয়েছিলেন। কিন্তু সরকারি কাজের যুক্তি দেখিয়ে প্রধানমন্ত্রীর দফতর নিতিনকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেয়নি। তাতে আরএসএস অখুশি। সঙ্ঘের এই ক্ষোভ নিঃসন্দেহে মোদীঅমিত শাহের কাছে অস্বস্তির

কিন্তু উপায়ও যে নেই! সঙ্ঘের রামচাপে দিশেহারা মোদীরা। আনন্দ বাজার।


এ ক্যটাগরির আরো খবর..