৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

অর্থনৈতিক প্রতিবেদক: গ্রামীণফোন, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, কাশেম ড্রাইসেলস, আমরা টেকনোলজিস ও জেএমআই সিরিঞ্জ। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ছয় কোম্পানি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি অনুযায়ী এ রেটিং নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণফোন : সিআরএবি অনুযায়ী গ্রামীণফোনের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’। ৩০ জুন ২০১৫ এর আর্থিক প্রতিবেদন এবং ৩১ ডিসেম্বর ২০১৪ থেকে ২৩ নভেম্বর ২০১৫ পর্যন্ত তথ্য বিবরণীর আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স : আলফা ক্রেডিট রেটিং লিমিটেডে (আলফারেটিং) রেটিং অনুযায়ী পাইওনিয়ার ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এআর-১’। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছর এবং ৩০ জুন ২০১৫ থেকে ১৪ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত তথ্য বিবরণীর আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

ডিবিএইচ : ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) অনুযায়ী ডিবিএইচের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এআর-১’। ৩০ জুন ২০১৫ পর্যন্ত তথ্য বিবরণীর আলোকে এই রেটিং করা হয়েছে।

কাশেম ড্রাইসেলস : ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) অনুযায়ী কাশেম ড্রাইসেলসের রেটিং হয়েছে ‘এ২’। ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ব্যাংক দায়ের অবস্থান এবং ১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত তথ্য বিবরণীর আলোকে এই রেটিং করা হয়েছে।

আমরা টেক : ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেডের (এনসিআর) রেটিং অনুযায়ী আমরা টেকের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। ৩০ জুন ২০১৫ পর্যন্ত তথ্য বিবরণীর আলোকে এই রেটিং করা হয়েছে।

জেএমআই সিরিঞ্জ : আলফা ক্রেডিট রেটিং লিমিটেডে (আলফারেটিং) রেটিং অনুযায়ী জেএমআই সিরিঞ্জের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এআর-২’। ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছর এবং ৩০ জুন ২০১৫ থেকে ১৪ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত তথ্য বিবরণীর আলোকে এই রেটিং করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।