৬টার মধ্যে নারী ব্যাংকারদের ছুটির আহ্বান

অর্থনৈতিক ডেস্ক: ৬টার মধ্যে নারী ব্যাংকারদের ছেড়ে দিতে দেশে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ড. আতিউর রহমান।

শুক্রবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ হলে ব্যাংকিং মেলা উপলক্ষে ব্যাংকার্স-গ্রাহক মুখোমুখি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কোনো আবেদনকারীর কাছ থেকে টাকা নিলে সেই ব্যাংকের বিরুদ্ধে যতটা সম্ভব ব্যবস্থা নেয়া হবে। আবেদনকারীদের কাছ থেকে টাকা না নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি। তারপরও যদি কোনো ব্যাংক আবেদনকারীর কাছ থেকে টাকা নিয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করুন, আমরা যতটুকু সম্ভব ব্যবস্থা নেবো।’

এছাড়া, ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কোনো রকমের তদবির না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেধাবীরা যাতে আসতে পারে সেজন্য ব্যাংকের নির্বাহীরা খেয়াল করবেন। যাদের মেধা আছে তারাই শুধু ব্যাংকে আসতে পারবেন।’

আতিউর রহমান বলেন, ‘ব্যাংকের বিভিন্ন সেবার জন্য কত টাকা গ্রাহক দেবে তার নির্দিষ্ট লিস্ট থাকবে। গ্রাহক যাতে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয় সেদিকে আপনারা খেয়াল করবেন।’

তিনি গ্রাহকের উদ্দেশ বলেন, ‘আপনারা আজ এখানে ব্যাংকের প্রধানদের বিভিন্ন অভিযোগ-প্রশ্ন করেছেন। শুধু এখানেই নয়, আপনারা মোবাইলে, ইমেইলে, বাংলাদেশ বরাবর সরাসরি অভিযোগ করুন। আপনাদের অভিযোগেরভিত্তিতে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। এভাবে মানবিক ব্যাংকিংয়ের ব্যবস্থা করবো।’

এ মেলা জবাব দেয়ার একটি ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, ‘এ মেলার মাধ্যমে গ্রাহক-ব্যাংকারসদের দূরত্ব কমবে। আপনাদের প্রশ্নে আমরা শিখছি, আপনারাও শিখছেন। এ সুযোগে মাঠের খবর ব্যাংকাররা জানবে। ঘাটতি পূরণ করার চেষ্টা করবে।’

শতভাগ গ্রাহকের সমস্যার সমাধান না করতে পারলেও দেশের প্রেক্ষাপটে ব্যাংকগুলো আগের চেয়ে অনেক মানবিক ব্যাংকে পরিণত হয়েছে বলেও তিনি দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।